হবিগঞ্জের চুনারুঘাট
'অনলাইনে পরিচিতদের সাথে নতুন জীবন শুরুর প্ল্যান ছিলো ৪ জনের'
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্রি করা একটি মুঠোফোন ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।